Saturday, April 25, 2015

ভূমিকম্প আর আমরা

ভূমিকম্প হয়ে গেল। সবাই আতংকে ভুগেছি সেই সময়টা। আর বড় ধরনের ভূমিকম্পের সম্ভবনা রয়েছে। টিভিতে এ নিয়ে আলোচনা অনেকবার শুনেছি।  ভূমিকম্প বিষয়টা ছোট করে দেখার কিছু নেই। আর ভূমিকম্প যে কেবল দিনেই হবে তা তো না গভীর রাতেও হতে পারে!

ভূমিকম্প হলে প্রত্যেক পরিবারের জানা দরকার কি করতে হবে। কি কি করা উচিত। যেমন সেই সময়টায় একটি পরিবার বা একটি বাসায় যারা যারা থাকবেন তারা আশ্রয়ের জন্য কোন দিকে যাবেন, বাসার কোন স্থানটি বেশি নিরাপদ তা জানা থাকলে সবই একদিকে বা একজয়গার দিকে ছুটে যাবে। তাই এই বিষয়টি বুঝে আলোচনা করে নিতে হবে নিজেদের ভিত্র। ৪/৫ বছরের শিশু, কাজের লোক সবাইকে স্মান গুরুত্ব দিয়ে করতে হবে এই কাজগুলো। এমনকি যে বুয়া একবেলা কাজ করে যায় তাকেও জানিয়ে দিতে হবে। বাড়ীর পিলারের নীচের মধ্যে কোনটির নীচে বা কাছে দাঁড়াতে হবে তা জানিয়ে দিতে হবে পরিবার বা বাসার সবাইকে। কারন ভূমিকম্প হলে আমরা এক একজন এক এক দিকে দৌড়ে যাই। কেউ খাটের নীচে, কেউ বাথ্রুমে, কেউ আলমারির নীচে। তাই আমার মনে হয় প্রত্যেক পরিবারে নিজেদের ভিত্র এ নিয়ে কিছু আলোচনার দরকার। আলোচনাটা আসলেই খুব জরুরী। দরকার হলে বার কয়েক এ নিয়ে রিহাসসেল করে নিতে হবে বিভিন্ন ঘর থেকে দৌড়ে এক জায়গায় আসার বিষয়ে।

সচেতনতার বিকল্প কিছু নেই। বাড়ীতে দুই/তিন বালতি বালু রাখা খুব জরুরী। সবার যেমন ফায়ার সিস্টেম রাখার সামরথ নেই বা ব্যবহারের বিষয় জ্ঞান নেই। তাই আগুন লেগে গেলে দুই/ তিন বালতি বালুই আমাদেরকে আগুনের বিপদ থেকে রক্ষা করতে পারে। বাড়ীর ছাদে বা নীচে এক কোনে বালতি করে বা ব্যগে  রেখে দেওয়া যেতে পারে।

No comments:

Post a Comment